কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মৃত্যু পুলিশকর্মীর

Spread the news

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : থানার উদ্দেশে বাইকে রওনা দিয়েছিলেন পুলিশ কনস্টেবল জিন্টু গগৈ। কিন্তু থানায় পৌঁছনোর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হল তাঁকে। বোকাখাতের ৭১৫ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, কর্তব্যের জন্য থানায় যাওয়ার উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা হয়েছিলেন জিন্টু গগৈ। তিনি জাতীয় সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা নাগাল্যান্ডের নম্বরযুক্ত একটি দ্রুতগতির ট্রাক তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন জিন্টু গগৈ। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে সংশ্লিষ্ট পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

কর্তব্য পালনের উদ্দেশ্যে থানায় যাওয়ার পথেই এক পুলিশকর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ এবং ট্রাকটির গতিবিধি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *