বুবরিঘাটে শুক্রবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, সঙ্গে আনতে হবে আধার ও আভা কার্ড

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মানবিক উদ্যোগ নিল ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির শ্রীভূমি জেলা শাখা। রেডক্রসের উদ্যোগে এবং শ্রীভূমি জেলা অন্ধত্ব নিবারণ কর্মসূচির সহযোগিতায় শুক্রবার পাথারকান্দি এলাকার বুবরিঘাট হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবিরে আগত রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেওয়া হবে। বিনামূল্যে এই পরিষেবা গ্রহণ করতে ইচ্ছুক প্রত্যেককে অবশ্যই নিজের আধার কার্ড ও আভা কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *