ঘুষ : গ্রেফতার অসম সচিবালয়ের কর্মী

Spread the news

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : ঘুষ নেওয়ার অভিযোগে অসম সচিবালয়ের এক কর্মীকে গ্রেফতার করেছে গড়চুক পুলিশ। ধৃতের নাম দেবলীনা পাটোয়ারি। তিনি অসম সচিবালয়ের গৃহ ও নগর উন্নয়ন বিভাগে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, মদের দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে দেবলীনার বিরুদ্ধে। এভাবে তিনি বেশ কয়েকজনকে প্রতারণা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগের ভিত্তিতে গড়চুক পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *