বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : আসাম বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের উদ্যোগে আয়োজিত ১৪তম আন্তঃকলেজ ফুটবল (পুরুষ) প্রতিযোগিতা ২০২৬-২৭-এর দ্বিতীয় দিনে জমজমাট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনের একাধিক উত্তেজনাপূর্ণ ম্যাচের পর ফাইনালে মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জন করেছে আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর এবং থং নকপে কলেজ।
দিনের প্রথম ম্যাচে আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর ৫-১ গোলে করিমগঞ্জ কলেজকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে রাধামাধব কলেজ ১-০ গোলে এনসি.ল কলেজকে হারায়। তৃতীয় ম্যাচে থং নকপে কলেজ ২-০ গোলে নেহরু কলেজকে পরাজিত করে।
এরপর অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার দুই সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে রাধামাধব কলেজের বিরুদ্ধে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে জায়গা করে নেয় আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর।
দ্বিতীয় সেমিফাইনালে হাফলং সরকারি কলেজকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে থং নকপে কলেজ। ফলে প্রতিযোগিতার শিরোপা জয়ের লড়াইয়ে আগামীকাল মুখোমুখি হবে আসাম বিশ্ববিদ্যালয় ও থং নকপে কলেজ। বেলা সাড়ে ১০টায় আসাম বিশ্ববিদ্যালয় স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।



