বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : গত ৪ থেকে ৬ সেপ্টেম্বর অবধি জম্মু ও কাশ্মীরের ভগবতী নগরের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ১৫তম জাতীয় ভোভিনাম চ্যাম্পিয়নশিপে অসম দলের হয়ে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে স্বর্ণপদক জয় করলেন কাছাড়ের সহস্র রায়।
জুনিয়র বয়েজ বিভাগে ১৭ বছরের নিচে ৬০-৬২ কেজি ওজন শ্রেণিতে এই গৌরব অর্জন করেন সহস্র। তিনি শিলচরের কুও শু কুং-ফু মার্শাল আর্টস অ্যাকাডেমির ছাত্র। অসম দলের ম্যানেজার ছিলেন সন্তোষ রায়। এই সাফল্যে সহস্র রায়কে অভিনন্দন জানিয়েছেন তাঁর প্রশিক্ষক মাস্টার রামজয় দাস। তিনি সাহস্র রায়ের সাফল্যে খুশি ব্যক্ত করে বলেন, আগামী দিনেও সে আরও এগিয়ে যাওয়ার কথা জন্য পরামর্শ দেন।





