দিগরখাল চেকপোস্টে ফের বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ১

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া। 
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : অসম-মেঘালয় সীমান্তের কাছাড় জেলার দিগরখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি কন্টেইনার গাড়ির গোপন চেম্বার থেকে ৫০ হাজার বার্মিজ সিগারেট উদ্ধার করেছে পুলিশ। গুমড়া পুলিশ সূত্রে জানা গেছে, MH 46 BM 4238 নম্বরের একটি কন্টেইনার গাড়ি দিগরখাল চেকপোস্টে আটক করে তল্লাশি চালানো হয়। গাড়িটির গোপন চেম্বার থেকে ২৫০টি মাঝারি আকারের প্যাকেট, প্রতিটি প্যাকেটে ২০০টি করে, মোট ৫০,০০০ পিস বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়।

ঘটনায় পশ্চিম গারো হিলসের বাসিন্দা জিতু আর. মারাক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *