বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : পুলিশের গুলিতে দুই গাড়ি চোরের মৃত্যু ঘটল। বৃহস্পতিবার ভোরে সোনাপুরের মরকদলায় পুলিশের সঙ্গে দুই অভিযুক্ত গাড়ি চোরের গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। পুলিশের গুলিতে নিহত হয় সাইদুল আলম লস্কর ও বাবু সিং নামে দুই অভিযুক্ত গাড়ি চোর।
জানা গেছে, পানবাজার থেকে গাড়ি চুরি করে পালিয়ে যাচ্ছিল দু’জন। পুলিশ তাদের পিছু ধাওয়া করে সোনাপুরের মরকদলায় আটক করার চেষ্টা করলে গুলির লড়াই শুরু হয়।
ঘটনাস্থল থেকে নিহত দু’জনের কাছ থেকে দুটি পিস্তল, মোবাইল ফোন এবং গাড়ি চুরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এই এনকাউন্টারের ঘটনাকে কেন্দ্র করে সোনাপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



