প্রেমের কাছে হার মানল ধর্মের বেড়াজাল, ভিনধর্মের প্রেমিককে বিয়ে মুসলিম যুবতীর, জোর চর্চা

Spread the news

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : প্রেম ও ভালোবাসার কোনও নির্দিষ্ট সীমানা, জাত বা ধর্ম হয় না—এই চিরন্তন সত্যটি আবারও প্রমাণিত হলো। সামাজিক ও ধর্মীয় বেড়াজাল ভেঙে এক মুসলিম যুবতী তাঁর ভিন্ন ধর্মের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তাঁদের ভালোবাসাকে সফল রূপ দিয়েছেন। ঘটনাটি কাছাড়ের লক্ষীপুরের। সম্প্রতি লক্ষীপুরের থাইলুর এক হিন্দু যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন। প্রেমের টানে মুসলিম যুবতী স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি করা হয়েছে। জানা গেছে, যুবতী নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে সনাতন ধর্ম গ্রহণ করে হিন্দু রীতি-নীতি মেনে তাঁর প্রেমিক ধরম মির্ধার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এই ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপুরে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে ‘ঘর ওয়াপসি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠন দু’টির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
সংগঠনগুলোর দাবি, কোনও ধরনের চাপ বা প্রলোভন ছাড়াই ওই যুবতী স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তর ও বিবাহের এই ঘটনাকে ঘিরে স্থানীয় এলাকায় ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *