প্রথম ফ্রিডম কাপ টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ ২০২৬ সফলভাবে সম্পন্ন

Spread the news

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : শিলচর টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম ফ্রিডম কাপ টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ ২০২৬ উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়। স্থানীয় শিশু ও যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শৃঙ্খলা, আত্মবিশ্বাস, ক্রীড়াসুলভ মানসিকতা এবং একটি শক্তিশালী ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনের কর্মসূচি শুরু হয় সকাল ৭টা ৩০ মিনিটে। প্রদীপ ভবনে শিক্ষার্থীদের সমাবেশের মাধ্যমে। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য টাইকোয়ান্ডো র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রদীপ ভবন থেকে সদরঘাট পয়েন্ট হয়ে পুনরায় প্রদীপ ভবনে এসে শেষ হয়। র‍্যালিতে এলাকার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ক্রীড়াপ্রেমী মানুষ, অভিভাবক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন শিলচর টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের সভাপতি  যোগেন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বশিষ্ঠ দাস এবং প্রতিযোগিতা পরিচালক রোমি শেখ। এছাড়াও সংস্থার অন্যান্য কর্মকর্তা, বিচারক, কারিগরি আধিকারিক এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। র‍্যালি শেষে শিলচর আয়োজক সভাপতি যোগেন্দ্র চন্দ্র দাস, টাইকোয়ান্ডো সংস্থার পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্বোধনী নৃত্য এবং সংবর্ধনা পর্ব। ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য এলাকার বিভিন্ন সংগঠন ও সহযোগীদের সংবর্ধনা জানানো হয়। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রথম ফ্রিডম কাপ টাকোকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ ২০২৬ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় দুই শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের মধ্যে ছিল কিয়োরুগি, ইন্ডিভিজুয়াল পুমসে, পেয়ার পুমসে, গ্রুপ পুমসে, ওপেন পুমসে ও স্পিড কিক।

প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য ও ক্রীড়াশৈলী প্রদর্শনকারী খেলোয়াড়দের বিভিন্ন বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। এরমধ্যে অনূর্ধ্ব ৮ বছরের বিভাগে সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন
পোইরিংবা ঙারিয়াম্বাম। অনূর্ধ্ব ১২ বছরের সাব জুনিয়র বিভাগে সেরা পুরুষ খেলোয়াড় দিবাকর দাস, অনূর্ধ্ব ১৪ বছরের  ক্যাডেট বিভাগে সেরা পুরুষ খেলোয়াড় এনজি ইয়াইথোইবা সিংহা, একই বিভাগে সেরা মহিলা খেলোয়াড় ও থাসানা সিংহা, অনূর্ধ্ব ১৭ বছরের বিভাগে সেরা পুরুষ খেলোয়াড় স্বপ্রতিব পাল,  সেরা মহিলা খেলোয়াড় এলসি লিশিত্রা, সেরা মহিলা পুমসে খেলোয়াড় এম কুশালি সিনহা সেরা পুরুষ পুমসে খেলোয়াড় সায়ন দেব, সেরা বিচারকের পুরস্কার সহদেব দাস, সেরা দলীয় ট্রফি লাভ করে রংপুরের ৭২০ টাইকোয়ান্ডো ও ফিটনেস অ্যাকাডেমি। সকাল থেকে শুরু হয়ে রাত অবধি বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা শেষে জয়ী ও নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধারবন্দের  বিধায়ক রাজদীপ গোয়ালা সহ অন্যান্যরা।

উল্লেখ্য, টুর্নামেন্টে বরাক উপত্যকার বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে খেলোয়াড় ও পরিচালকরা  অংশগ্রহণ করেন। কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমির পাশাপাশি রংপুর, উধারবন্দ, লক্ষীপুর, বদরপুর, ঘুংঘলগুর, আসাম রাইফেলস, শ্রীকোণা, চেঙ্কুড়ি, রাঙ্গিরখাড়ি ইত্যাদি এলাকার খেলোয়াড়েরা অংশ নেয়। প্রতিযোগিতাটি সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার ক্ষেত্রে পরিচালক রোমি শেখের নেতৃত্বে আয়োজক কমিটি, শিলচর টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, বিচারক ও কারিগরি কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আয়োজকদের মতে, প্রথম ফ্রিডম কাপ টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ ২০২৬ কেবলমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়। এটি  উপত্যকার টাকোয়ান্ডোর পাশাপাশি ও অন্যান্য খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ধরনের আয়োজনের মাধ্যমে শিশু ও যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *