কেশব স্মারক সংস্কৃতি সুরভীর একদিনের সুপুষ্টি জনজাগরণ কর্মশালা শিলচরে

Spread the news


বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : বরাক উপত্যকার অগ্রণী সামাজিক সংস্থা কেশব স্মারক সংস্কৃতি সুরভী সেবাভারতী, দক্ষিণ অসমে একদিনের সুপুষ্টি জনজাগরণ প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত করেছিল রবিবার। শিলচরের কল্যাণ আশ্রম সভাগৃহে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে বরাক উপত্যকার তিন জেলা ও ডিমাহাসাও জেলা থেকে মোট ২৯ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

ডাঃ সুমন বিশ্বাস্যের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে মূলত সুপুষ্টি, দৈনন্দিন খাবারাভ্যাস ও জীবনচর্চার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীদের জন্য খাদ্যতত্ত্ব, পুষ্টিসম্পন্ন খাদ্য নির্বাচন ও বাড়িতে সহজে নিতব্য কার্যপদ্ধতি বিষয়ে বাস্তবমুখী আলোচনাসহ নির্দেশনা প্রদান করা হয়।

সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য উদ্বোধনী ভাষণে বলেন, বর্তমান সময়ে এই ধরনের প্রশিক্ষণের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে এবং সামনের দিকে সবাই মিলেমিশে পরিকল্পিতভাবে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সুপুষ্টির বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, সংস্থা বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসকে সুপুষ্টি জনজাগরণ মাস হিসেবে পালন করে আসছে এবং এ বছরও বিশেষ উদ্দেশ্যে একটি বিশদ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
প্রশিক্ষণ সমাপ্তির সময় সংস্থার সম্পাদক শংকর কুমার দাস অংশগ্রহণকারীদের আরও জনগণের মাঝে কাজ করার আহ্বান জানিয়ে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। প্রশিক্ষণ আয়োজন ও বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করেন প্রান্ত প্রশিক্ষণ প্রমুখ সজল কুমার দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *