বিএসএফ ও টিএসআরের যৌথ অভিযানে ১৫ কোটিও বেশি মূল্যের গাঁজা উদ্ধার 

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিশাল সাফল্য পেল বিএসএফ ও টিএসআর। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে সোনামুড়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও বিএসএফ জওয়ানরা। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি ৫ লক্ষ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, রবিবার রাতে মতিনগর উত্তরপাড়া মাঠ সংলগ্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন আকারের ২৯টি প্লাস্টিকের ড্রামে রাখা মোট ৭৭৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় গাঁজার দাবিদার হিসেবে কাউকে পাওয়া যায়নি। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া গাঁজা দাবিহীন সামগ্রী হিসেবে বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল পরিমাণ গাঁজার সঙ্গে কারা জড়িত এবং এর মালিক কে, তা জানতে তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। অভিযানটি সোনামুড়া থানা, ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এবং ১১তম ব্যাটালিয়ন টিএসআরের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি ৫ লক্ষ ৫২ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *