শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের কর্মিসভা

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে শিলচর শহর কংগ্রেস কমিটির উদ্যোগে ইন্দিরা ভবনে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ কর্মিসভা। শিলচর পুর নিগমের অধীন ৪২টি ওয়ার্ডের কংগ্রেস প্রতিনিধিরা উৎসাহের সঙ্গে সভায় অংশগ্রহণ করেন। সভায় মূলত আসন্ন পুর নিগম নির্বাচন ও দলীয় রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শিলচর শহর কংগ্রেস সভাপতি অতনু ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, এপিসিসির সম্পাদক অভিজিৎ পাল, এপিসিসির মুখপাত্র সঞ্জীব রায়, শিলচর পুর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান বিনয় কৃষ্ণ দাস, আনোয়ার আহমদ, সুজন দত্ত, অমিত চক্রবর্তী, বন্দিতা ত্রিবেদী রায়, সজল বণিক, জন্মজয় চৌধুরী, আলি রাজা ওসমানি, রঞ্জন রায়, রাজেশ সিনহা, আনসার হোসেন চৌধুরী, জসিম উদ্দিন, যশোদা সিনহা-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি ও সদস্য, সম্ভাব্য কংগ্রেস প্রার্থী, ওয়ার্ড পর্যবেক্ষক এবং দলীয় কর্মীদের উপস্থিতিতে সভা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সভায় বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা স্থানীয় স্তরে বিজেপি শাসনের বিভিন্ন অনিয়ম এবং সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেগুলি নেতৃত্বের সামনে তুলে ধরেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে প্রার্থী বাছাইয়ের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতার পাশাপাশি দল ও সমাজের প্রতি প্রার্থীদের আনুগত্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সজল আচার্য ও অতনু ভট্টাচার্য্য জানান, খুব শীঘ্রই আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র চাওয়া হবে।

সভায় কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে নামার বার্তা দেন। তাঁদের দাবি, কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা এবং সাংগঠনিক শক্তির ভিত্তিতে আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনে কংগ্রেস ইতিবাচক ফলাফল অর্জন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *