অভয়নগরে গাঁজা উদ্ধার, আটক গাড়ি, পলাতক চালক

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার হৃষ্যমুখ ব্লকের নলুয়ার অভয়নগর দাসপাড়ায় যৌথ অভিযানে একটি প্রাইভেট কার থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। রবিবার বিএসএফের ১২১ নম্বর ব্যাটেলিয়ন, মনু থানার পুলিশ এবং শ্রীনগর আউটপোস্ট পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।
অভিযানে TR01AAR0608 নম্বরের একটি প্রাইভেট কার আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা। তবে অভিযানের সময় গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ আধিকারিকদের পাশাপাশি ভিডিওগ্রাফি ও ফরেন্সিক টিমের সদস্যরাও উপস্থিত হন। গাঁজা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে চোরাকারবারিরা এভাবে বিপুল পরিমাণ মাদক পাচার করছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁদের দাবি, মাদক পাচারের ফলে দিন দিন যুবসমাজের একটি অংশ নেশার কবলে পড়ছে। মাদক পাচার রুখতে প্রশাসন ও সরকারের আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *