২৬ আগস্ট : পর্যটকের কোনো খোঁজ মিলছে না। নেপাল ট্যুরিজম বোর্ডের প্রকাশিত এক প্রাথমিক তালিকা অনুযায়ী, নিখোঁজদের এই তালিকায় অন্তত ১০৫ জন ভারতীয় (Indian Tourists) রয়েছেন। বুধবার সকালে নদীর জল হঠাৎ স্ফীত হয়ে এই হড়পা নামায় সীমান্ত এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজদের তালিকায় ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন। পর্যটক ও স্থানীয় প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সির সহায়তায় প্রত্যেকের সুরক্ষা ও বর্তমান পরিস্থিতি যাচাইয়ের কাজ চলছে। ১০টি ভিন্ন ট্রাভেল ও ট্যুরিজম এজেন্সির দেওয়া তথ্যের ভিত্তিতে এই প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। ভারতীয় নাগরিক ছাড়াও নিখোঁজদের মধ্যে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, আমেরিকা, মালয়েশিয়া, যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরা রয়েছেন। এছাড়া ৩৭ জন ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী বা এনআরআই (NRI)-ও এই তালিকার অন্তর্ভুক্ত।
বিভিন্ন ট্রাভেল এজেন্সির রেকর্ড খতিয়ে দেখে জানা গিয়েছে, ‘ট্রেকার্স সোসাইটি’-র ৯২ জন, ‘সম্রাট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর ৭১ জন এবং ‘লিফ হলিডে’-র ৫৫ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। এ ছাড়াও ‘হিমালয়ান গ্লেসিয়ার’ এবং অন্যান্য সংস্থার বহু পর্যটকও এই বিপর্যয়ের কবলে পড়েছেন। বুধবার এই হড়পা আঘাত হানার পর থেকেই যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এই পরিসংখ্যান সম্পূর্ণ প্রাথমিক এবং তথ্য ক্রস-চেক করার কাজ চলছে। নিখোঁজ পর্যটকদের পরিবার ও স্বজনদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আবেদন জানিয়েছে প্রশাসন। উদ্ধারকাজে সেনা ও পুলিশ বাহিনীকে নামানো হলেও প্রতিকূল পরিস্থিতি এবং নদীর প্রবল জলস্রোতের কারণে উদ্ধারকারীরা চরম বিপাকে পড়েছেন। ভারত ও নেপাল উভয় দেশের সীমান্তেই এখন চরম উৎকণ্ঠার পরিবেশ বিরাজ করছে।


