মেঘালয়ে অসমের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি AKMTTA-র

Spread the news

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : শুক্রবার অল খাসি মেঘালয় ট্যুরিস্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশন (AKMTTA) জানিয়েছে, মেঘালয়ে অসমের গাড়িগুলিকে প্রবেশ করতে দেওয়া না হলে তারাও অসমের গাড়িকে মেঘালয়ে প্রবেশের অনুমতি দেবে না।

গত বুধবার খাসি স্টুডেন্টস ইউনিয়ন (KSU)-এর বাইক র‍্যালিকে কেন্দ্র করে অসমের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। এর পর বৃহস্পতিবার থেকে অসমে গাড়ি চলাচলকারী বিভিন্ন সংগঠন খানাপাড়া ও জোরাবাটে মেঘালয়ের গাড়ি আটকে দিয়ে সেগুলিকে অসমে প্রবেশ করতে না দিয়ে মেঘালয়ের দিকে ফেরত পাঠাতে শুরু করে।

অসমে মেঘালয়ের গাড়ি প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদে AKMTTA-র সদস্যরা বৃহস্পতিবার উমিয়াম জংশনে সমবেত হয়ে অসম থেকে আসা গাড়ি আটকাতে শুরু করেন।

AKMTTA স্পষ্ট জানিয়েছে, অসমের গাড়ি চালক ও সংগঠনগুলি যদি মেঘালয়ের গাড়িকে অসমে প্রবেশ করতে না দেয়, তাহলে একইভাবে মেঘালয়েও অসমের গাড়িকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

সংগঠনের আরও বক্তব্য, মেঘালয়ের গাড়িকে যদি শুধুমাত্র জোরাবাট পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হয়, তাহলে অসমের গাড়িকেও যাত্রী নিয়ে জোরাবাট পর্যন্তই আসতে দেওয়া হবে; মেঘালয়ের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *