পূর্ব সোনাইয়ে বিজেপির বিশাল তিরঙ্গা যাত্রা

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১২ আগস্ট :
স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রায় ১৫০ মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে ৪ কিলোমিটার পথ পরিক্রমা স্বাধীনতা দিবসের প্রাক্কালে পূর্ব সোনাইয়ে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধের বার্তা ছড়িয়ে দিতে বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করল বিজেপি। দলের নতুন রামনগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১৫০ মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় অংশ নেন দলীয় কর্মী-সমর্থকরা।

স্বাধীনবাজার থেকে শুরু হয় তিরঙ্গা যাত্রা। প্রায় চার কিলোমিটার পথ পরিক্রমা করে কচুদরম থানার সামনে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। যাত্রায় বিজেপির নতুন রামনগর মণ্ডলের প্রভারী কৃষ্ণ জীবন দেবনাথ, মণ্ডল সভাপতি লায়া সিংহ, সাধারণ সম্পাদক অপু কুমার দাস-সহ বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
কর্মসূচি ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিজেপি নেতারা স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দেশের প্রতি দায়বদ্ধতার চেতনা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

উদ্যোক্তাদের বক্তব্য, স্বাধীনতা দিবসের প্রাক্কালে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার পাশাপাশি দেশের ঐক্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই এই তিরঙ্গা যাত্রার মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *