৯ আগস্ট : বারামতিতে প্রশিক্ষণরত বিমানের ল্যান্ডিং ক্র্যাশ! রবিবার সকালে একটি প্রশিক্ষণরত এয়ারক্রাফ্ট ল্যান্ডিংয়ের সময়ে ভেঙে পড়ে বারামতিতে। যদিও গত মে মাসেও এ রকম আরও একটি দুর্ঘটনা ঘটে। বারামতির গোজুবাভি গ্রামের কাছে একটি প্রশিক্ষণরত প্লেন ভেঙে পড়ে। তবে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল চলতি বছরের ২৮ জানুয়ারির সেই ঘটনা। এই বারামতিতেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারান মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা NCP দলের নেতা অজিত পাওয়ার। অবতরণের সময়ে ভেঙে পড়েছিল তাঁর ‘লিয়ারজেট ৪৫’ প্রাইভেট জেটবিমান। তবে রবিবারের ঘটনায় এখনও কোনও হতাহতের খবর নেই।
গত জানুয়ারি মাসে এই এয়ারস্ট্রিপেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। লিয়ারজেট বিমান ভেঙে পড়ে মৃত্যু হয় অজিত পাওয়ার-সহ দুই পাইলট, বিমানকর্মী ও অজিতের দেহরক্ষীর। এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIB আগামী জানুয়ারির মধ্যেই এই ঘটনার চূড়ান্ত রিপোর্ট জমা দেবে। অজিতের প্রাইভেট চার্টারটি ছিল VSR Venture-এর।



