রাঁচিতে মিছিল চলাকালীন আইসা নেত্রী নেহাকে মুখে কালি

Spread the news

৮ আগস্ট : ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষোভ মিছিল চলাকালীন শুক্রবার রাঁচিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মিছিলে উপস্থিত অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ)-এর সভাপতি নেহা বোরার মুখে এক যুবক কালো কালি ছুড়ে মারলে মুহূর্তের মধ্যেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ঘটনায় অভিযুক্ত যুবককে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে হাজার হাজার ছাত্র রাঁচির বিরসা চক এলাকায় সমবেত হন। জাতীয় পতাকা ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভ মিছিল করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড়ের মধ্যেই উপস্থিত এক যুবক আচমকা নেহা বোরার দিকে কালো কালি ছুড়ে দেন। এ সময় তিনি “জয় শ্রী রাম” স্লোগানও দেন বলে অভিযোগ। ঘটনায় বিক্ষোভস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দ্রুত ওই যুবককে আটক করে পুলিশ।

এ দিকে, নেহা জানিয়েছেন, আক্রমণকারী যুবকের নাম অমরনাথ পাণ্ডে, বয়স ২৬, হিন্দি অনার্সের ছাত্র। এ অন্যদিকে, অমরনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেহাকে দেশদ্রোহী বলে দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *