জনগণনার সেল্ফ এনুমারেশন উপলক্ষে হাইলাকান্দি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সচেতনতামূলক সভা

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১ আগস্ট :
জনগণনা ২০২৭-এর সেল্ফ এনুমারেশন কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার হাইলাকান্দি জেলা সিনিয়র পুলিশ সুপারের কার্যালয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাইলাকান্দির সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা। এতে পুলিশ সুপারের কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার আসন্ন সেল্ফ এনুমারেশন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে নির্ধারিত সময়ের মধ্যে সকল কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ সেল্ফ এনুমারেশন সম্পন্ন করার আহ্বান জানান। পাশাপাশি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার এবং প্রয়োজনে তাঁদের সেল্ফ এনুমারেশন সম্পন্ন করতে সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় উপস্থিত সহকারী কমিশনার প্রসেনজিৎ দে জনগণনা-২০২৭-এর সেল্ফ এনুমারেশন প্রক্রিয়া, এর উদ্দেশ্য, নির্ধারিত সময়সীমা এবং অনলাইনে তথ্য প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি নির্ভুল ও সঠিক তথ্য প্রদান করে নির্ধারিত সময়ের মধ্যে সেল্ফ এনুমারেশন সম্পন্ন করার পাশাপাশি অন্যদেরও এ কাজে উৎসাহিত করার আহ্বান জানান।

সভার শেষে জনগণনা-২০২৭-এর সেল্ফ এনুমারেশন কার্যক্রমে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *