মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : কাছাড় জেলার বড়খলা থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। শনিবার বিকেল প্রায় ৪টায় বড়খলা-বালাছড়া মহাসড়কের টোলগেট সংলগ্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ২৪৯ কৌটা সন্দেহভাজন হেরোইন, দু’টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই অভিযুক্ত মাদক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া দু’জনের পরিচয় জসরিন লাংথাসা ও আসিক থাপা বলে জানা গেছে।
বড়খলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরির নেতৃত্বে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।



