রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডের রাখাল খালেরপার জিপিতে প্রায় ১৭টি বুথের যৌথ উদ্যোগে রাজ্য সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প ‘অরুণোদয় ৩.০’-এর শুভারম্ভনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রকল্পের উপভোক্তা, বিজেপির দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোডাল অফিসার আব্দুল ইসলাম বড়ভূইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর, শিলচর ব্লক মণ্ডলের সম্পাদিকা গীতা সিং, শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের প্রভারী চন্দ্রবতী সিং, ২৪৬ নম্বর বুথ সভাপতি বিমল পাল, ২৪৪ নম্বর বুথ সভাপতি আজমল হোসেন লস্কর, ২৪৯ নম্বর বুথ সভাপতি তাপস মল্লিক, ২৪৭ নম্বর বুথ সভাপতি সুমা দেব, ২৪৮ নম্বর বুথ সভাপতি কে. সরোদা সিং, ২৪৫ নম্বর বুথ সভাপতি জগানন্দ দাস, ২৫৭ নম্বর বুথ সভাপতি ইয়াসমিন সুলতানা-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অরুণোদয় ৩.০ প্রকল্পের বিপুল সংখ্যক উপভোক্তা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রকল্পটি দরিদ্র ও প্রান্তিক পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নারী ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অরুণোদয় ৩.০ আজ রাজ্যের হাজার হাজার পরিবারের কাছে আর্থিক সহায়তা, আত্মবিশ্বাস ও নতুন আশার প্রতীক হয়ে উঠেছে। ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।



