বরাক তরঙ্গ, ৩১ জুলাই : এআইডিএসও’র অসম রাজ্য কাউন্সিলের পক্ষ থেকে বন্যা বিদ্ধস্ত এলাকায় নিরবচ্ছিন্নভাবে ত্রাণ সামগ্রী বিতরণ চলেছে। বৃহস্পতিবার নাজিরার দুয়ারা গ্রাম ও হুলং কাটনি সহ বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এআইডিএসও’র রাজ্য সম্পাদক হেমন্ত পেগু জানান এবারের বন্যায় যে হারে ক্ষয়ক্ষতি হয়েছে এর তুলনায় সরকারি সাহায্য খুবই কম। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেই মুলত ত্রাণ বিতরণ সামগ্রী করা হচ্ছে যদিও। এখনও বহু দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছায় নি।

এআইডিএসও’র পক্ষ থেকে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। কিন্তু ত্রাণ বিতরণ অব্যাহত রাখতে আরও বহু বেশি অর্থের প্রয়োজন। তিনি বলেন ইতিমধ্যে এআইডিএসও’র কেন্দ্রীয় কাউন্সিলের পক্ষ থেকে দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ত্রাণ সংগ্রহ অভিযান শুরু করেছে। সংগঠনের পক্ষ থেকে পরবর্তীতে ছাত্র ছাত্রীদের বিশেষ ধরনের সাহায্য প্রদানের পরিকল্পনা রয়েছে। তিনি সবাইকে এই চরম মানবিক সংকটের সময় এগিয়ে আসার আহ্বান জানান।



