১৬ কোটি টাকার সেতু ১৬ দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত, মোদি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ

Spread the news


২৮ জুলাই : উত্তরাখণ্ডের দেরাদুনে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু উদ্বোধনের মাত্র ১৬ দিনের মধ্যেই অ্যাপ্রোচ ধসে যায়। এতে নিম্নমানের কাজের অভিযোগ উত্থাপন করে কংগ্রেস। কংগ্রেস এমন অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করলে সমালোচনার ঝড় উঠেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের দাবি সেতুটি যেন ‘ব্ল্যাক হোল প্রযুক্তি’ দিয়ে তৈরি করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয়েছে। ওই বক্তব্যে আরও দাবি করা হয়েছে যে, সরকারের মূল মনোযোগ উন্নয়নের পরিবর্তে দুর্নীতির দিকে এবং সাধারণ মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তা নিয়ে তাদের যথেষ্ট উদ্বেগ নেই।

তবে এসব অভিযোগের বিষয়ে কেন্দ্র সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *