আমড়াঘাটে সোনাই নদীর ঘাট থেকে অজ্ঞাতপরিচয় মহিলার মরদেহ উদ্ধার

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৮ জুলাই :
আমড়াঘাটের শনিমন্দির সংলগ্ন সোনাই নদীর ঘাট থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা নদীর ঘাটে মরদেহটি দেখতে পেয়ে কচুদরম থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত শুরু করে। মৃত মহিলার পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার বিষয়ে কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশের পরই ঘটনার বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *