লোহার পাত ভেঙে জখম সাত যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুরে স্টেশনে

Spread the news

২৭ জুলাই : বহরমপুরে স্টেশনে লোহার পাত ভেঙে জখম সাত জন যাত্রী। প্রত্যেককেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। যদিও এই ঘটনায় রেল পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটেনি বলে খবর।

জানা গিয়েছে, সোমবার দুপুরে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরার জন্য ১ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকা প্ল্যাটফর্মের শেডের সঙ্গে লাগোয়া বিদ্যুতের আর্থিং-এর লোহার পাত ভেঙে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক রেল যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *