ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে শিলচরে বিশেষ আলোচনা সভা ১ আগস্ট

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে বর্ষব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ আগস্ট (শনিবার) শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ আলোচনা সভা। ‘বরাক এন্টারটাইনমেন্ট সোসাইটি’-র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি জন্মশতবর্ষ উদ্‌যাপনের চতুর্থ অনুষ্ঠান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা থেকে প্রেমতলাস্থ দ্বিজেন্দ্র-ডলি মেমোরিয়াল লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে। এদিন ‘ঋত্বিক ঘটককে নিয়ে সান্ধ্য আড্ডা/বৈঠক’-এ তাঁর চলচ্চিত্রের বিষয়বস্তু, শিল্পভাবনা, নন্দনতত্ত্ব, দর্শন এবং ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
চলচ্চিত্রপ্রেমী, সংস্কৃতিমনস্ক মানুষ, গবেষক এবং আগ্রহী নাগরিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানের সহযোগিতা ও ব্যবস্থাপনায় রয়েছে দ্বিজেন্দ্র-ডলি মেমোরিয়াল সাহিত্য সংগ্রহশালা। এই আলোচনা সভার মাধ্যমে ঋত্বিক ঘটকের সৃষ্টিশীল উত্তরাধিকার এবং তাঁর চলচ্চিত্রচিন্তাকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরাই আয়োজকদের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *