কমসোমলের তিন দিনের শিক্ষা ও সাংস্কৃতিক শিবির স্থগিত

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : কিশোর কিশোরী সংগঠন কমসোমলের অসম ইউনিটের পক্ষ থেকে আগামী ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত গুয়াহাটির শ্রী অরবিন্দ বিদ্যামন্দির হাইস্কুলে আয়োজিত তিন দিনের শিক্ষা ও সাংস্কৃতিক শিবির আসামের প্রলয়ংকরী বন্যার জন্য স্থগিত করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয় যে আসামের সাম্প্রতিক বন্যায় রাজ্যের ১৬টি জেলার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ সব হারিয়ে অসহায়ভাবে জীবন কাটাতে বাধ্য হচ্ছেন।

এই মুহূর্তে বন্যাত্র মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই শিবির সাময়িক স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি উন্নত হলে পুনরায় শিবির আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *