বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি যুবকের। আটক করল বিএসএফ। ঘটনাটি রবিবার রাতে ত্রিপুরার বাংলা সীমান্তের পহরমুড়া এলাকার। গভীর রাতে টহলদারির সময় বাংলাদেশি যুবককে আটক করে গৌরনগর বিএসএফ ১০৪ ব্যাটালিয়নের সি কোম্পানি।
আটক যুবকের নাম মোহাম্মদ আবু হোসেন (২৪), বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার নলবুনিয়া গ্রামে, ডাকঘর নলবুনিয়া ও থানা রহানদাথানা। তাঁর কাছ থেকে একটি ট্রলি ব্যাগ, একটি হাতব্যাগ এবং ওপ্পো ও রেডমি ব্র্যান্ডের দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
জওয়ানদের দাবি, ওই যুবক জোরপূর্বক কাঁটাতার পেরিয়ে ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করছিলেন। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাঁকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদেই সে নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দেয়।



