উধারবন্দের পানীয়জল ও শিক্ষা পরিকাঠামো উন্নয়নে দুই মন্ত্রীর দ্বারস্থ

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : জনস্বাস্থ্য কারিগরি ও বরাক ভ্যালি উন্নয়নমন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে উধারবন্দের পানীয়জল ও শিক্ষা পরিকাঠামো উন্নয়নে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করেন উধারবন্দ বিধানসভা কেন্দ্রের সমাজকর্মী কাঞ্চন সিং। গুয়াহাটিতে সাক্ষাৎকালে তিনি উধারবন্দ বিধানসভা কেন্দ্র এবং বরাক উপত্যকার বিভিন্ন চা-বাগান এলাকায় দীর্ঘদিনের পানীয়জলের সঙ্কটের বিষয়টি মন্ত্রীর সামনে তুলে ধরেন।
স্মারকলিপিতে কাছাড় হাইস্কুলকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা, উধারবন্দ বিধানসভা কেন্দ্রে একটি মডেল কলেজ স্থাপন এবং উরুনাবন্দ চা-বাগানে একটি মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও জানানো হয়।

একই দিনে শিক্ষামন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করে কাঞ্চন সিং শিক্ষাক্ষেত্রের বিভিন্ন দাবি বিস্তারিতভাবে তুলে ধরেন। শিক্ষামন্ত্রী বিষয়গুলি গুরুত্ব সহকারে শুনে প্রয়োজনীয় সহযোগিতা ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

অন্যদিকে, মন্ত্রী কৃষ্ণেন্দু পালও পানীয় জল ও শিক্ষা-সংক্রান্ত উত্থাপিত দাবিগুলি মনোযোগ সহকারে শুনে জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। উধারবন্দ বিধানসভা কেন্দ্র এবং বরাক উপত্যকার চা-বাগান এলাকার উন্নয়নে দুই মন্ত্রীর ইতিবাচক মনোভাব ও সহযোগিতার আশ্বাসের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাঞ্চন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *