বরাক তরঙ্গ, ২১ জুলাই : চরাইদেউ জেলার অভয়পুরীয়া গ্রামে ভয়াবহ বন্যার জেরে একই পরিবারের চার সদস্য নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, বন্যার জল বাড়তে থাকায় নিরাপদ উঁচু স্থানে আশ্রয় নিতে যাওয়ার সময় প্রবল স্রোতে ভেসে যান মা টুটুমণি দুওরা এবং তাঁর কন্যা বিদিশা দুওরা।
মা ও বোনকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়ে যান পরিবারের আরও দুই সদস্য বিদ্যুৎ দুওয়া ও বিপ্লন দওুয়া। স্থানীয়দের আশঙ্কা, প্রবল বন্যার স্রোতেই চারজনই ভেসে গিয়েছেন।
অভিযোগ উঠেছে, বিপদের সময় সাহায্যের জন্য হেল্পলাইন নম্বরে একাধিকবার ফোন করা হলেও কোনও সাড়া মেলেনি।
ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দারা নিখোঁজ চারজনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের কারও সন্ধান মেলেনি। চরাইদেউ জেলায় চলমান বন্যা পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠছে।



