নিট পরীক্ষায় কৃতিত্ব, সোনাবাড়িঘাটের হানিফের সাফল্য

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET)-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে সোনাবাড়িঘাট এলাকার মুখ উজ্জ্বল করেছে হানিফ মোহাম্মদ লস্কর। তিনি সোনাবাড়িঘাট মইনুল হক চৌধুরী স্কুলের ক্রীড়া শিক্ষক হোসেন আহমদ লস্করের সন্তান।

এবারের নিট পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৬২৪ নম্বর অর্জন করে হানিফ আজমল সুপার ৪০-এর টপ লিস্টে স্থান করে নিয়েছে। পাশাপাশি, স্থানীয় সূত্রে জানা গেছে, এতদঞ্চলের পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে সে উত্তীর্ণ হয়েছে। হানিফের এই সাফল্যে পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর এই কৃতিত্ব আগামী দিনে এলাকার অন্যান্য ছাত্রছাত্রীদেরও উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতি আরও উৎসাহিত করবে বলে মনে করছেন শিক্ষামহল।

হানিফের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *