ভাঙা রাস্তা, জলজট ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে মেহেরপুরে নাগরিকদের প্রতিবাদ

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ জুলাই :
মেহেরপুরে ভাঙা রাস্তা, দীর্ঘদিনের যানজট, ট্রাফিক পুলিশের অভাব, অবৈধ পার্কিং এবং রাস্তায় জল জমে থাকার সমস্যার প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১০টায় সাউথ সিটি হাসপাতালের সামনে এক প্রতিবাদী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রায় ১৫টি সামাজিক সংস্থা অংশগ্রহণ করে। সমাবেশ চলাকালীন রাস্তার পাশে অবৈধভাবে পার্ক করা গাড়ি সরানোর উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি, সংশ্লিষ্ট সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিবাদকারীরা প্রশাসনকে আগামী শুক্রবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তাঁদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী শনিবার মেহেরপুরে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করা হবে।
সমাবেশে উপস্থিত নাগরিকরা ব্যস্ত সড়কগুলির দ্রুত সংস্কার, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *