কাটিগড়ায় ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার পাচারকারী

Spread the news

এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১২ জুলাই :
কাছাড়ের কাটিগড়ায় ৬০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল পুলিশ। পাশাপাশি গ্রেপ্তার করা হয় মাদক পাচারকারীকে। গোপন সূত্রের ভিত্তিতে রবিবার রাতে কালাইন ও কাটিগড়া পুলিশ যৌথ অভিযান চালিয়ে লাঠিমারা গ্রাম থেকে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অভিযানে হাসান আহমদ নামে এক সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, ধৃত ব্যক্তি লহমালি গ্রামের বাসিন্দা।

সূত্রের খবর, মাদক ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে হাসান আহমদ কেএইচ রোড সংলগ্ন লাঠিমারায় অপেক্ষা করছিল। সাদা পোশাকে থাকা পুলিশের একটি দল ঘটনাস্থলেই তাকে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিনটি প্যাকেটে রাখা মোট ৬ হাজার ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটগুলোর আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *