বরাক তরঙ্গ, ১২ জুলাই : ঝাঞ্জারবালি যুব সমাজের ৯-এ সাইড ফুটবলের শিরোপা অর্জন করল জিরিবাম। রবিবার দক্ষিণ ঝাঞ্জারবালি মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ধনেহরির দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জিরিবাম। রোমাঞ্চকর এই ফাইনালে নির্ধারিত সময়ে কোনও দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান প্রতিনিধি আবু সিদ্দিক লস্কর, প্রাক্তন জেলা ক্রীড়াধিকারিক বদর উদ্দিন মজুমদার, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, এপি সভাপতির প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া, পুর কমিশনার নুর আহমদ বড়ভূইয়া, সমাজকর্মী আনসারুল হক লস্কর, ইজ্জাদ চৌধুরী, আনিসুল বড়লস্করসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সফল ও সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য ঝাঞ্জারবালী যুব সমাজ এবং এলাকার সর্বস্তরের মানুষের ভূয়সী প্রশংসা করা হয়। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে—এমনটাই তাঁদের প্রত্যাশা।



