বরাক তরঙ্গ, ৯ জুলাই : বাকসা জেলার বরমা এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্র ড্যানিয়েল বসুমাতারি সেন্ট জনস হায়ার সেকেন্ডারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
এই দুর্ঘটনায় সন্দীপন কুমার বড়ো এবং কেনিং রাভা গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কম্পিউটার ক্লাসে যাওয়ার পথে একদল ছাত্রকে একটি দ্রুতগতির ট্রাক সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।



