৯ জুলাই : একটানা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেল প্রায় ৩ হাজার রান্নার গ্যাস সিলিন্ডার। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়। জানা গিয়েছে, রায়গড়ের পানভেল তালুকের চাভানে গ্রামে রয়েছে এইচপিসিএলের পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্ট। ভারী বৃষ্টির জেরে এলপিজি বটলিং প্ল্যান্টে বন্যার জল ঢুকে পড়ে। আর তাতেই ঘটে যায় এই বিপত্তি। ভেসে যাওয়া সিলিন্ডারগুলির মধ্যে যেমন ভরা সিলিন্ডার রয়েছে, তেমনই রয়েছে খালি সিলিন্ডারও।
এই বিষয়ে জেলাশাসক বলেন, ‘ভেসে যাওয়া সিলিন্ডারগুলির ভেতরে গ্যাস আছে কি না, বা সেগুলি কী অবস্থায় রয়েছে, তা একেবারেই অনিশ্চিত। কৌতূহলবশত হোক বা ব্যবহারের উদ্দেশ্যে, এই সিলিন্ডারগুলি খোলা বা বাড়িতে নিয়ে যাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে। প্রাণহানি বা বড় ধরনের বিস্ফোরণ ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’
এই ঘটনার পরেই এলাকা জুড়ে সতর্কতা জারি করেছে রায়গড় জেলা প্রশাসন। জেলাশাসক কিষাণ জাওয়ালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, নদী তীরবর্তী বা নীচু এলাকায় যদি কোনও সিলিন্ডার ভেসে আসতে দেখা যায়, তবে কেউ যেন তা স্পর্শ না করেন বা বাড়িতে না নিয়ে যান।

প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির গুরুত্ব বিচার করে এলাকাজুড়ে নজরদারি চালানো হচ্ছে। ভেসে যাওয়া সিলিন্ডারগুলিকে খুঁজে বের করতে ও নিরাপদভাবে উদ্ধার করতে বিশেষ উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে, কোনও সিলিন্ডার চোখে পড়লে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করে দ্রুত স্থানীয় প্রশাসন বা পুলিশকে খবর দিতে। বিপদ এড়াতে সাধারণ মানুষকে কোনও ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বন্যায় প্লাবিত হওয়ায় বটলিং প্ল্যান্টের ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত পুরো এলাকাটিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে যাতে কোনও বড় ধরনের দুর্ঘটনা না ঘটে।