বরাক তরঙ্গ, ৩০ জুন : সোনাই রোডে ভয়ঙ্কর দুর্ঘটনায় চার চাকা বাহনের চালক সত্যব্রত সিনহার (৪৬) মৃত্যু ঘটল। তিনি কাবুগঞ্জ বেকিরপার এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাত বারোটা নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয়। শিলচর দিকে যাওয়া কংক্রিট মিক্সার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এএস ১১ আর ৫৫৫৭ নম্বরের একটি চার চাকা বাহনের। এতে বাহনের চালক সত্যব্রত সিনহা ও সহযাত্রী ভকতপুরের ববি সিনহা আহত হন। চালকের অবস্থা সঙ্গীন ছিল। মেডিক্যাল পৌঁছালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, দুর্ঘটনার পর স্থানীয় জনগণের সহযোগিতায় রাঙ্গিরখাড়ি পুলিশ দু’জনকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে থানার গাড়ি দিয়ে মেডিক্যালে পাঠায়। তখন চালক অজ্ঞান অবস্থায় ছিলেন। চার চাকা বাহনের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। সামনের অর্ধেকের বেশি অংশ কংক্রিট মিক্সার গাড়ির (এএস ১১ এডি ৮৭৫৭) নিচে ঢুকে পড়ে।



