বরাক তরঙ্গ, ৩০ জুন : চরাইদেও জেলার বরহাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন গৌরব টুডু, সূর্য ভূমিজ এবং ইয়াকুব টপ্প।
জানা গেছে, একই মোটরসাইকেলে চারজন যুবক যাত্রা করছিলেন। পথে ধনেখনা চা বাগানের তিনিআলি এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ডাম্পারের সঙ্গে তাদের বাইকের সজোরে সংঘর্ষ হয়।
দুর্ঘটনার ফলে গৌরব টুডু, সূর্য ভূমিজ ও ইয়াকুব টপ্প ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অপর এক যুবককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।




