বরাক তরঙ্গ, ২৩ জুন : মাধ্যমিক কম্পার্টমেন্টাল পরীক্ষার ফল প্রকাশ হল। পাসের হার ৫২.৫৩ শতাংশ
মাধ্যমিক স্তরের কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এ বছর পরীক্ষায় মোট ৬২ হাজার ৫৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, সামগ্রিক উত্তীর্ণের হার ৫২.৫৩ শতাংশ। পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৮৭৬ জন শিক্ষার্থী। এছাড়া দ্বিতীয় বিভাগে পাস করেছে ১৭ হাজার ৭৯৭ জন এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৪ হাজার ২৫৮ জন শিক্ষার্থী।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবে।



