কারি আনোয়ার হোসেন বড়ভূইয়া প্রয়াত

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ জুন : ধলাইয়ের জয়ধনপুরের বাসিন্দা কারি আনোয়ার হোসেন বড়ভূইয়া আর নেই। শনিবার সকাল ১০-৩০ মিনিটে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬২ বছর। তিনি একজন দক্ষ কারি ছিলেন। সোনাবাড়িঘাট, কনকপুর সহ বিভিন্ন অঞ্চলে মসজিদের ইমামের দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেন। সোনাবাড়িঘাট জামে মসজিদে বেশ কয়েক বছর ইমামের দায়িত্ব পালন করেন। বিনয়ী ও সদালাপী একজন মানুষ ছিলেন। অমায়িক ব্যবহারে সবার প্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।

তিনি রেখে গেছেন স্ত্রী, এক মেয়ে, তিন ছেলে সহ আত্মীয়স্বজন ও গুণমুগ্ধদের। এ দিন বিকেলে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *