বিন্দার গোলে পঞ্চায়েত কাপের ফাইনালে বাপ্পন এফসি

Spread the news

বরাক তরঙ্গ, ১০ জুন : লড়াই করে ফাইনালে পৌঁছল পঞ্চায়েত কাপ নকআউট ফুটবলে বাপ্পন এফসি। বুধবার ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের আয়োজিত পঞ্চায়েত কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনালে ২-১ গোলে হারায় মারিয়া এফসি-কে। রাজঘাট রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স ময়দানে শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে দু’টি দল চরম উত্তেজনা পূর্ণ খেলা প্রদর্শন করে। প্রথমার্ধ্বের শেষ মুহূর্তে অর্থাৎ ২৮ মিনিটে বাপ্পন এফসির মুন খাসিয়ার চমৎকার একটি গোলে এগিয়ে যায় দল। কিন্তু ১ মিনিটের ব্যবধানে দলকে সমতায় নিয়ে আসেন থিয়া জোয়ালা। প্রথমার্ধ্বের খেলা ১-১ সমতায় থাকলেও খেলার দ্বিতীয়ার্ধে দু’টি দল জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে শেষ তিন মিনিটে সেমিফাইনালের ছাড়পত্র দলকে পাইয়ে দেন বাপ্পন এফসির বিন্দা। তাঁর জয়সূচক গোলে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। বিন্দার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন বাম বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সামসুল হক বড়ভূইয়া, রাজনগর খুলিছড়া জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আজির উদ্দিন লস্কর টিটু, ব্যবসায়ী নাসির উদ্দিন বড়ভূইয়া।

এছাড়া এদিনের শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মারিয়া এফসির কে লালরিন ফেলা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন শিক্ষাবিদ সাহারুল হোসেন লস্কর, ব্যবসায়ী শিপার হোসেন লস্কর, পিম্পি বড়ভূইয়া। ম্যাচ পরিচালনা করেন ইজাজ হোসেন লস্কর, শামিম আহমদ বড়ভূইয়া, আজহার আহমদ ও রাজীব আহমদ। এদিন খেলা শেষে আয়োজক পঞ্চায়েত কাপ ম্যানেজমেন্ট কমিটি ও ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের কর্মী ও ফেসবুক পেজের কর্ণধারদের পুরস্কৃত করা হয়।

আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রাজগোবিন্দপুর এফসি ও আঞ্জুমা এন্টারপ্রাইজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *