জেইই অ্যাডভান্সড এ কৃতিত্ব, শ্রীভূমির তন্ময় দেবকে অভিনন্দন কৃষ্ণেন্দুর

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ জুন : ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ ও কঠিন প্রকৌশল প্রবেশিকা পরীক্ষা জেইই অ্যাডভান্সড ২০২৬-এ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে জেলার গৌরব বাড়িয়েছেন লঙ্গাই রোডের বাসিন্দা তন্ময় দেব। তাঁর এই অসাধারণ কৃতিত্বে পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
তন্ময় দেব হলেন তুষার কান্তি দেব ও তুলসী মঞ্জুরী সিংহের পুত্র।

তাঁর এই সাফল্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী তথা পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এক অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, তন্ময়ের এই অর্জন তাঁর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার উজ্জ্বল প্রতিফলন। দেশের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করা নিঃসন্দেহে গর্বের বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *