বিশ্বকাপে ম্যাচ পরিচালনার আগেই যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা সোমালি রেফারিকে

Spread the news

৯ জুন : দেশের ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে ম্যাচ পরিচালনার স্বপ্ন দেখছিলেন পুরস্কারপ্রাপ্ত সোমালি রেফারি ওমর আর্তান। তবে সেই স্বপ্নে আপাতত বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি। বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে সোমালিয়ার ক্রীড়া মন্ত্রণালয়।

সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা এএফপিকে জানান, মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ওমর আর্তানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি। পরে তাকে তুরস্কের ইস্তানবুলে ফেরত পাঠানো হয়।

যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সোমালিয়ার নাম থাকায় এ ঘটনার সঙ্গে সেই নীতির সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সাবেক জাতীয় দলের অধিনায়ক সিসে আদেন আবশির বলেন, “ওমর আর্তান আফ্রিকার অন্যতম সম্মানিত রেফারি। তিনি পুরো ফুটবল বিশ্বের সমর্থন পাওয়ার যোগ্য।”
ফিফার ঘোষিত তালিকা অনুযায়ী, জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন ৫২ জন রেফারি। তাদের মধ্যেই একজন ওমর আর্তান। ২০১৮ সালে ফিফা রেফারি হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে তিনি সোমালি জাতীয় ফুটবল লিগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করে আসছেন।

এছাড়া ২০২৩ সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশনসেও ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বর্ষসেরা পুরুষ রেফারির সম্মানও অর্জন করেন ওমর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *