প্রধানমন্ত্রী মোদির ১২ বছর পূর্তি উপলক্ষে রামনগর আইএসবিটিতে বিজেপি সংখ্যালঘু মোর্চার পরিচ্ছন্নতা অভিযান

Spread the news

বরাক তরঙ্গ, ৮ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার শিলচরের রামনগর আইএসবিটি এলাকায় পরিচ্ছন্নতা ও সাফাই অভিযান পরিচালনা করে কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চা।

এই কর্মসূচিতে বিজেপি সংখ্যালঘু মোর্চাসহ দলের বিভিন্ন শাখা ও মোর্চার কার্যকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অভিযানের মাধ্যমে পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক দায়িত্ববোধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ-সভাপতি ও সংখ্যালঘু মোর্চার প্রভারী প্রসেনজিৎ ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর, হামিদুল ইসলাম লস্কর, ময়না মিয়া লস্কর, আব্দুল রাজ্জাক বড়ভূইয়া, আনোয়ার হোসেন আহমেদ, পিকলু দাস, সজল লস্কর, আসমাতারা বড়ভূঁইয়াসহ জেলা ও মণ্ডল স্তরের একাধিক পদাধিকারী ও কার্যকর্তা।

কর্মসূচি শেষে জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর জানান, আগামী দিনে কাছাড় জেলার বিভিন্ন এলাকা ও বুথ পর্যায়ে একই ধরনের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হবে। পরিচ্ছন্ন, সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *