শ্রীভূমিতে এসসি এবং ওবিসি পড়ুয়াদের প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের আবেদনের আহ্বান

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৮ জুন : অসম সরকারের তফসিলি জাতি এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ অধিকর্তার কার্যালয় থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের তফসিলি জাতি (এসসি) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) ভুক্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে জাতীয় স্কলারশিপ পোর্টাল বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টেলের মাধ্যমে নতুন এবং নবীকরণ  আবেদন আহ্বান করা হয়েছে। এতে ৫টি স্কিমের অধীনে এই স্কলারশিপ প্রদান করা হয়েছে। যার মধ্যে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রি-ম্যাট্রিক স্কলারশিপ। অস্বাস্থ্যকর পেশায় (আনক্লিন্ড অকুপেশন) নিয়োজিত অভিভাবকদের প্রথম থেকে দশম শ্রেণির এসসি ছেলে মেয়েদের জন্য প্রি-ম্যাট্রিক স্কলারশিপ। এসসি শিক্ষার্থীদের জন্য পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ। ওবিসি জাতিভুক্ত নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রি-ম্যাট্রিক স্কলারশিপ।

এছাড়া ওবিসি শিক্ষার্থীদের জন্য পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ। আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় নথিপত্র হিসেবে আবেদনকারীকে অবশ্যই জেলা আয়ুক্ত কার্যালয় থেকে ইস্যু করা বৈধ এসসি বা ওবিসি শংসাপত্র জমা দিতে হবে। এতে পারিবারিক আয়ের সীমা, এসসি এবং ওবিসি শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকদের বার্ষিক আয় সমস্ত উৎস মিলিয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে হতে হবে। এই আয়ের শংসাপত্র সংশ্লিষ্ট রেভিনিউ সার্কেলের সার্কেল অফিসারের প্রদান করা হতে হবে। এতে অস্বাস্থ্যকর পেশায় যুক্ত অভিভাবকদের সন্তানদের ক্ষেত্রে আয়ের কোনো ঊর্ধ্বসীমা নেই, তবে সমাজকল্যাণ বিভাগ বা স্থানীয় প্রশাসনের নির্দিষ্ট কর্মকর্তা থেকে পেশার শংসাপত্র থাকতে হবে। এতে বোনাফাইড শংসাপত্র নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে সংগ্রহ করে জমা দিতে হবে। এতে আবেদনকারীদের গুগল প্লে স্টোর থেকে “NSP OTR” অ্যাপ ডাউনলোড করে ওয়ান টাইম রেজিস্ট্রেশন (OTR) নম্বর তৈরি করতে হবে। এর জন্য ফেস-অথেন্টিকেশন (Face-authentication) করা বাধ্যতামূলক।

বিস্তারিত তথ্যের জন্য https://scholarships.gov.in ওয়েবসাইট ভিজিট করতে আহ্বান জানানো হয়েছে। এতে ওটিআর জেনারেট করার জন্য আধার কার্ড এবং আধারের সাথে যুক্ত মোবাইল নম্বর থাকা আবশ্যক। নাবালক আবেদনকারীদের নিজস্ব আধার না থাকলে মা-বাবার আধার প্রদান করতে হবে। স্কলারশিপের অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই আবেদনকারীকে অবশ্যই সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে এবং অ্যাকাউন্টটি আধার নম্বরের সাথে লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এতে এসসি ও ওবিসি ছাত্রছাত্রীদের এনএসপি পোর্টালের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *