বরাক তরঙ্গ, ৬ জুন : উত্তর ত্রিপুরার কৈলাসহর মহকুমার গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত রাঙ্গাউটি এলাকায় ইরানি থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে। অভিযানে একটি ইলেকট্রিক রিকশা ও একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে অভিযানের সময় সন্দেহভাজন পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কফ সিরাপ এবং আটক যানবাহন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাঙ্গাউটি, ইরানি-সহ উত্তরাঞ্চলের একাধিক সীমান্তবর্তী এলাকা দীর্ঘদিন ধরেই নেশাজাতীয় দ্রব্য ও চোরাচালানি সামগ্রীর অবৈধ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রায়শই সীমান্ত ঘেঁষা অঞ্চল দিয়ে বিভিন্ন নিষিদ্ধ ও অবৈধ পণ্য পাচারের অভিযোগ সামনে আসে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সবদিক খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।