লন্ডনে প্রধান বিচারপতির বক্তৃতায় বাধা, ‘অশোভন আচরণ’ বলে নিন্দা ভারতের

Spread the news

৬ জুন : লন্ডনে ‘হেনস্তা’র শিকার ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। গোটা ঘটনাটিকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবার বিষয়টি নিয়ে নিন্দায় সরব হল নয়াদিল্লি। ভারত সাফ জানিয়ে দিয়েছে, এ ধরনের আচরণ অশোভনীয়।

৪ জুন লন্ডনের বির্কবেক কলেজে ‘Artificial Intelligence and International Law’ বিষয়ে বক্তৃতা দেন প্রধান বিচারপতি। বক্তব্যের পরে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত থাকা একজন ভারতে ভিন্নমত দমন সংক্রান্ত অভিযোগ এবং প্রধান বিচারপতির সাম্প্রতিক একটি মন্তব্য নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, এক মহিলা বক্তৃতায় গণতন্ত্র প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য উল্লেখ করে ভারতে ভিন্নমত প্রকাশের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছিলেন। তবে অনুষ্ঠানের মডারেটর তাঁকে থামিয়ে দেন। তিনি জানান, প্রশ্নটি আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত নয় এবং সেই কারণে তা গ্রহণ করা সম্ভব নয়।

ঘটনার পরে বিবৃতি জারি করে লন্ডনে ভারতের হাই কমিশন জানায়, প্রধান বিচারপতি আয়োজকদের আমন্ত্রণে ওই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েছিলেন। বক্তব্যের পরে প্রাণবন্ত আলোচনা হলেও পরে এক ব্যক্তি অনুষ্ঠান ব্যাহত করার চেষ্টা করেন। কমিশনের মতে, এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় এবং জনপরিসরে সম্মানজনক আলোচনার পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গণতান্ত্রিক সমাজে মতভেদ স্বাভাবিক বিষয়। তবে সেই মতভেদ অবশ্যই সভ্য ও সম্মানজনক উপায়ে প্রকাশ করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *