নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দিল্লিতে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি; আন্দোলনে যোগ সোনম ওয়াংচুকের

Spread the news

৬ জুন : নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস কাণ্ডকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে সোশ্যাল মিডিয়াভিত্তিক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার নয়াদিল্লির জন্তর মন্তরে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেন বিশিষ্ট সমাজকর্মী ও উদ্ভাবক সোনম ওয়াংচুক। আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি কর্মসূচিতে যোগ দেন এবং শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে মত প্রকাশ করেন।

জানা গেছে, শনিবার সকালে বিক্ষোভ কর্মসূচি আয়োজনের জন্য দিল্লি পুলিশ আনুষ্ঠানিক অনুমতি প্রদান করে। এরপর থেকেই জন্তর মন্তরে আন্দোলনকারীদের জমায়েত শুরু হয়।
এদিকে, আন্দোলনের নেতৃত্ব দিতে শনিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছান ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাঁকে জন্তর মন্তরে গিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।

নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় নির্ধারণ, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে সামনে রেখেই এই আন্দোলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। আন্দোলন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *