বরাক তরঙ্গ, ৪ জুন : দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ প্রকাশ করা হয়েছে ড. হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার ১২ সদস্যের তালিকা। নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন অশ্বিনী রায় সরকার, বিমল বরা এবং অশোক সিংহল। এছাড়াও মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ দৈমারী, জয়ন্ত মল্লবরুয়া, কৌশিক রায়, কেশব মহন্ত, কৃষেন্দু পাল, নীলিমা দেবী, পীযূষ হাজরিকা, রণোজ পেগু এবং সুশান্ত বরগোহাঁই। নবনিযুক্ত ১২ জন মন্ত্রী আগামীকাল শুক্রবার শপথ গ্রহণ করবেন।
উল্লেখ্য, গত ১২ মে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রামেশ্বর তেলী, অজন্তা নেওগ, অতুল বড়া এবং চৰণ বড়োৱেও শপথ গ্রহণ করেছিলেন। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির ফলে মুখ্যমন্ত্রীসহ অসম মন্ত্রিসভার মোট ক্যাবিনেট মন্ত্রীর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়াল।



