কালীবাড়ি রোডের শিলচরের কালীবাড়ি রোডে মঠে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব

Spread the news

বরাক তরঙ্গ, ৩ জুন : ত্রিকালদর্শী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব বুধবার শিলচরের কালীবাড়ি রোডস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মঠ ও সেবা প্রতিষ্ঠানে উৎসাহ ও ভক্তি-ভরে পালিত হয়। ভোর থেকেই সহস্রাধিক ভক্ত উপস্থিত থেকে নিজ নিজ শ্রদ্ধায় অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানকে সফল করেন।উৎসবসূচি অনুযায়ী সকাল ১০ টা ৩০ মিনিটে বাল্যভোগ অনুষ্ঠিত হয়। ১১টা৪০ মিনিটে মৌনব্রত পালন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ১২ টা৩০ মিনিট থেকে বিকেল ৫ টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় বিশেষ ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং রাত ৭টায় আরতি অনুষ্ঠিত রয়েছে।

উৎসব কমিটির সদস্যরা জানান, সকল ভক্ত ও স্বেচ্ছাসেবীর সহযোগিতা ছাড়া এই উৎসব আয়োজন করা কষ্টসাধ্য হয়। ভক্তরা শ্রীশ্রী লোকনাথ বাবার নিকট তার সবার কল্যাণের জন্য প্রার্থনা করেন। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন সভাপত্রী রাধারাণী বোস, সম্পাদক সঞ্জয় ধোবি, কোষাধ্যক্ষ সুদাম মালাকার, সহ-সভাপতি তপন দেবনাথ, সহ-সম্পাদক হরিদাস সূত্রধর ও সদস্য শ্রীধাম পাল। অন্যান্য কার্যকরী সদস্যদের মধ্যে ছিলেন অসীম পাল, আনন্দ সাহা, ব্রজগোপাল সাহা, রাহুল ধুবী, নিত্যানন্দ দাস, লিটন দে, বাপ্পা সাহা, বিক্রম ধুবী, মধু দেব, বিন্দু পাল ও চিন্তামণি সূত্রধর।আয়োজক ও অংশগ্রহণকারী ভক্তরা বলেন, শ্রীশ্রী লোকনাথ বাবার তিরোধান উৎসব প্রতিবছর সনাতন ধর্মীয় ঐক্য ও গভীর ভক্তি সঞ্চার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *